রাজশাহী

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ও নারী শিক্ষার্থী আহত

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ও নারী শিক্ষার্থী আহত
ছবি: সংগৃহিত

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ও নারী শিক্ষার্থী আহত

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত এবং এক নারী শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নানাইচ মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার থেকে ভটভটি যোগে দিনাজপুর জেলার রাণীরগঞ্জ হাটে গরু কেনার জন্য ব্যাপারীরা যাচ্ছিলেন।

ভটভটিটি ধামইরহাট-জয়পুরহাট সড়কের নানাইচ মোড়ে আসলে উত্তর দিক শাখা রাস্তা থেকে হ্যাপি বারু নাকে এক শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে প্রধান রাস্তায় ওঠলে তাকে বাঁচানোর জন্য ভটভটিটি রাস্তার পার্শে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় ভটভটির গরম পানি চালক সুজন (২২) এবং ভটভটির মালিকের ছেলে রাজিব হোসেন (১৫) এর গায়ে পড়ে।

গুরুতর আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজিব হোসেন মারা যায়। নিহত রাজিব হোসেন ভটভটির মালিক বাদশা হোসেনের ছেলে। তাদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার এলাকায়।

অপর দিকে আহত শিক্ষার্থী হ্যাপি বারু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। সে স্থানীয় জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনার পর ভটভটিটি ব্যাপারী নিজ দায়িত্বে নিয়ে গেছে।

এব্যাপারে ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম বলেন- ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপাল নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

২৮ মিনিট আগে

হাম উপসর্গে একদিনে ৭ মৃত্যু, নতুন রোগী ১১৮০

হাম হাম উপসর্গে একদিনে ৭ মৃত্যু, নতুন রোগী ১১৮০

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৮০ জনের শরীরে।

সারাদেশ

৩১ মিনিট আগে

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

রংপুর বিভাগ

৩৭ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

৩ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

৩ ঘন্টা আগে