রাজশাহী

বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

বগুড়ায় বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুম্মার নামাজ শেষে গণমিছিল ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাঁরা সাতমাথা চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এতে শিক্ষার্থীরা ছাড়াও অনেক অভিভাবককে অংশ নিতে দেখা যায়। একই দিনে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি ঘোষণা করলেও হাতেগোনা কয়েকজন নেতাকর্মী ছাড়া কেউ সেখানে হাজির হননি।

সকাল থেকে বগুড়ায় টানা বৃষ্টি হচ্ছিল। এরই মাঝে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি ছিল গণমিছিল। বেলা আড়াইটার দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল সাতমাথা চত্বরে পৌঁছে। সেখান থেকে মিছিলটি কাজী নজরুল ইসলাম সড়ক হয়ে দত্তবাড়ি অভিমুখে যায়। আগে থেকেই ওই এলাকায় সমবেত শিক্ষার্থীরা সেই মিছিলে যোগ দিলে পুনরায় মিছিলটি সাতমাথায় ফেরে। সেখানে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বৃষ্টির মাঝেই তাঁরা সাতমাথা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সাতমাথায় অবস্থানকালে শিক্ষার্থীরা দেশব্যাপী গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ছাত্রদের নামে করা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে তাঁরা সারা দেশে হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

বগুড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছে। কর্মসূচি চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এদিকে শিক্ষার্থীরা ফিরে যাওয়ার পর সাতমাথা মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, নির্বাহী সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারসহ যুবলীগের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে শেষে শুভাশীষ পোদ্দার লিটন বলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল দলের পক্ষে খুদে বার্তা দিয়ে সব অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের জুম্মার নামাজের পর দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে বলেন, কিন্তু কয়েকজন এলেও আওয়ামী লীগের তেমন কোনো নেতাই উপস্থিত হননি।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সড়কপথে দূর্ঘটনা বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সারাদেশ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সারাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:৩৩ পিএম

বগুড়ায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

বগুড়ায় ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

রাজশাহী

রোববার, ২৮ জুলাই ২০২৪, ১০:৪৭ এএম

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২৫ মিনিট আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২৯ মিনিট আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩২ মিনিট আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে