রাজশাহী

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষ, ২ চালক নিহত

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষ, ২ চালক নিহত
ছবি: সংগৃহীত

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষ, ২ চালক নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন বাস দুটির চালক ছিলেন।

নিহতরা হলেন, রতন সূত্রধর (৫১) ও আসাদুল হক (৩২)। আসাদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। আর রতনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুত গতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মদিনা ট্রাভেলসের চালক আসাদুল হক ও হানিফ পরিবহনের চালক রতন সূত্রধর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ১২ জনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

রাজশাহী

শুক্রবার, ১২ জুলাই ২০২৪, ১:৫৭ এএম

কক্সবাজারে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারে পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

সারাদেশ

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ৫:১৬ এএম

দিনাজপুরে সড়কে প্রাণ গেল তিনজনের

দিনাজপুরে সড়কে প্রাণ গেল তিনজনের

সারাদেশ

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৯ এএম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানী

রাজশাহী

রোববার, ১২ ডিসেম্বর ২০২১, ১১:১১ পিএম

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে ১১ মাসে নিহত ১১৯ জন

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে ১১ মাসে নিহত ১১৯ জন

জাতীয়

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১:২৭ এএম

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

দুর্ঘটনা পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিশুসহ নিহত ২২

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ শিশু।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয়

১ ঘন্টা আগে

রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

লাগেজ রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হারিয়ে যাওয়া আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

রাজনীতি

১ ঘন্টা আগে

হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

সিঙ্গাপুরের পতাকাবাহী হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কৌশলগত বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ অক্টোবর) ডুবে যাওয়া জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাউ’।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৩ ঘন্টা আগে