রাজশাহী

রাজশাহীতে ডাকাতি করতে গিয়ে আটক ১২

রাজশাহীতে ডাকাতি করতে গিয়ে আটক ১২
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ডাকাতি করতে গিয়ে আটক ১২

রাজশাহীর কয়েকটি স্থানে গত বুধবার লুটপাট চালাতে যাওয়া কিছু তরুণকে আটক করেছে স্থানীয় জনতা। থানায় পুলিশ না থাকায় তাঁদের পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা থেকে লুট হওয়া জিনিসপত্র স্বপ্রণোদিত হয়ে ফেরত দিতে শুরু করেছেন লোকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রড, হাতুড়ি ও ছুরি নিয়ে পবা উপজেলার নওহাটা পিল্লাপাড়া বাজারে লুটপাট চালাতে যান ছয় তরুণ। লোকজন তাঁদের আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেন।

পবার হুজরিপাড়া এলাকায় একটি দোকান ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। রাতভর তাঁকে বেঁধে রাখা হয়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত গিয়ে এই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে ডাকাতি করতে যাওয়া পাঁচ তরুণকে আটক করেন গ্রামবাসী। পরে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।

ডাকাতের আতঙ্কে বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে গ্রামের যুবকদের গ্রাম পাহারা দেওয়ার আহ্বান জানানো হয়। তরুণেরা রাতভর গ্রাম পাহারা দিচ্ছেন।

এদিকে গত সোমবার রাজশাহী সিটি করপোরেশন, শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালপত্র গত বুধবার সন্ধ্যা থেকে ফেরত দিতে শুরু করে লোকজন।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয়, যেন লুট হওয়া মালপত্র ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তাঁরা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৬ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১০ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১০ ঘন্টা আগে