রাজশাহী

ধামইরহাটে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ধামইরহাটে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সেনাবাহিনী, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ) যৌথ সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলার পরিবেশ সন্তোষ প্রকাশ করা হয়।

আলোচনা সভায় সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারী ইভটিজিং, শিশু পাচার ও ধর্ষণ রোধ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সময় জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তথ্য মিল রেখে জন্ম নিবন্ধন করার বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়াও মাদকের প্রতি জিরো টলারেন্স গ্রহণ ও এর ভয়াবহতা রোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ, জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষদের অহেতুক হয়রানি রোধে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণসহ সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলাম, তারেক তাসনিমুল, সেনাবাহিনী ও বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১৪ মিনিট আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১৬ মিনিট আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৩০ মিনিট আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৫৮ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

২ ঘন্টা আগে