রাজশাহী

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার

রাজশাহীতে একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক হোসেন মিয়াকে আটক করা হয়। তাঁর বাড়ি শহরের চণ্ডীপুর এলাকায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করেন। পরে তাঁরা গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

শিক্ষার্থীরা জানান, ডাকাত আতঙ্ক থাকার কারণে তাঁরা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন।

রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তাঁরা। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। আর গাড়িচালককে সোনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, তিনি দেশি অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে তিনি জানাবেন।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৪ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৮ ঘন্টা আগে