রাজশাহী

নাটোরে সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতা–কর্মীর নামে মামলা

নাটোরে সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতা–কর্মীর নামে মামলা
ছবি: সংগৃহীত

সাবেক এমপি শিমুলসহ আ.লীগের ৬২ নেতা–কর্মীর নামে মামলা

নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের ৬২ নেতা–কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সদর থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৪ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও যুবদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম আফতাব মামলা দুটির পৃথক এজাহার দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার এজাহার গ্রহণ করে তা রেকর্ডের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসামিরা হলেন সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল (৪৬), সাজেদুল ইসলাম সাগর (৪২), জাহিদুর রহমান জাহিদ (৪৫), জামিল হোসেন মিলন (৪২), সায়েম হোসেন উজ্জল (৪৮), খোকন মিয়াজী (৪৭), মলয় কুমার রায় (৪২), আমিনুল ইসলাম আজম (৫৮), রাশেদুল ইসলাম কোয়েল (৩২), কানন (২৮), গোলাম কিবরিয়া সেলিম (৩৩), সজীব (৩৫), সবুজ (৩৫), সৌমেন (৩৮), রাসু (৩২), শিহাব, স্বপন (২৪), হৃদয় (২২), আলিফ (২২), জনি (২৭), সুমন (৩৩), সুমন মৃধা (৩৩) প্রমুখ।

বাদী মো. সাইফুল ইসলাম আফতাব জানান, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ১০–১২ জন মোটরসাইকেল নিয়ে এসে তাঁর পথ রোধ করেন। পরে তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যান।

অপর বাদী ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোটে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে ১০–১২ জন প্রাইভেট কার ও হায়েস গাড়িতে করে এসে তাঁর মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারধর ও গুলি করে ফেলে রেখে যায়।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৫৭ মিনিট আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৫৯ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

১ ঘন্টা আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

১ ঘন্টা আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে