রাজশাহী

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সংগ্রহীত

বাংলার রাখাল রাজ, উন্নয়নের রুপকার, গণগন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রয়েছেন মানুষের মনের মনিকোটায়।

বাংলার রাখাল রাজ, উন্নয়নের রুপকার, গণগন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রয়েছেন মানুষের মনের মনিকোটায়। তাঁকে মনে রাখতে কোন মুর্তিরর প্রয়োজন হয়না। তিনি হলেন স্বাধীন বাংলাদেশ গঠনের প্রধান নায়ক। তিনি যদি স্বাধীনতার গোষনা না দিতেন তাহলে বাংলাদেশ নামে কোন ভুখন্ড হতনা। ১৯৭৫ পরবর্তী সময়ে যুদ্ধবিধস্ত দেশকে গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট হাল ধরেছিলেন। ভঙ্গুর দেশকে গড়ে তুলতে তিনি ৪৪ বছর পূর্বে তিনি স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন বলে সোমবার বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।


তিনি আরো বলেন, দীর্ঘ পনের দেশ একটি হায়না সরকারের কবলেছিলো। এই পনের বছরে স্বৈরাচার হাসিনা দেশকে তলাবিহিন ঝুড়িতে পরিণত করেছেন। প্রতিটি সেক্টরকে তিনি নষ্ট করে ফেলেছেন। খুনি হাসিনাসহ তাঁর সকল সঙ্গীসাথীরা লুটপাটের রাজস্ব করে গেছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। সেইসাথে দেশের গণতন্ত্রকে কবর দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। ঐ ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলোনা কারো স্বাধীনতা ।
মিনু বলেন, এই স্বৈরাচার সরকারকে হঠাতে ছাত্র-জনতা এককাতারে এসে আন্দোলন শুরু করলে খুনি হাসিনা শত শত ছাত্র-জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে। তিনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবী জানান তিনি। তিনি বলেন, এখন কথা নয় কাজ করতে হবে। আগামীতে ক্ষমতায় আসলেও সতর্কভাবে দেশ পরিচালনা করতে হবে উল্লেখ করেন। তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। এই সুযোগে কিছু দৃস্কৃতিকারী জমি দখল, বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। কেউ কেউ বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ঐ সকল কর্মকান্ড করার চেষ্টা করছে। এটা প্রমান হলে সাথে সাথে তাকে আইনের হাতে তুলে দেয়া হবে উল্লেখ করে মিনু সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
বক্তব্য শেষে নেতাকর্মীরা রাজশাহী মহানগরীর অলকার মোড় থেকে র‌্যালি বের করে রানীবাজার হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট দিয়ে কুমার পাড়া হয়ে সোনাদীঘির মোড় দিয়ে ভূবনমোহন পার্কে এসে শেষ করেন।

রাজশাহী জেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ^নাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, বর্তমান আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, জেলা মহিলা দলের সাধারণ স্মপাদক সৈয়দা রোমেনা হোসেন ও সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সহস্্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ###

 

 

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৪৯ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৫৪ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

১ ঘন্টা আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

১ ঘন্টা আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

২ ঘন্টা আগে