রাজশাহী

পাবনায় কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর

পাবনায় কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর
ছবি: সংগৃহীত

পাবনায় কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ভদ্রা কালি মন্দিরে মহাদেব প্রতিমাসহ ৩টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ৩টি ভাঙচুর করে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালিশ্বর দাস জানান।

তিনি জানান, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ সংলগ্ন হান্ডিয়াল পশ্চিমপাড়া ভদ্রা কালি মন্দিরের আঙিনায় সোমবার রাত প্রায় ১১টা পর্যন্ত দুর্গা প্রতিমা তৈরির কাজ করা হয়। এরপর সবাই চলে যান। এরপরেই দুর্বৃত্তরা লোহার গ্রিল ও তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে বড় কোন লোহার রড অথবা বাঁশ দিয়ে প্রতিমা ভাঙচুর করে। সকালে বিষয়টি দেখতে পায় পাড়ার লোকজন।

এদিকে প্রতিমা ভাঙচুরের ঘটনা জানার পর সকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম, থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যান।

এসময় এলাকার হিন্দু সম্প্রদায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালিশ্বর দাস বলেন, ‘আমরা এর প্রতিকার চাই। না হলে আগামী দুর্গা পূজা করা সম্ভব হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাটমোহর উপজেলার শাখার নেতৃবৃন্দ প্রতিমা ভাঙচুরের নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিমা ভাঙচুরের বিষয়ে কালিশ্বর দাস চাটমোহর থানায় এজাহার দায়ের করেছেন।

চাটমোহর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সবার সঙ্গে কথা বলেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্রুতই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৪ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৫ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে