রাজশাহী

ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করলো প্রতিপক্ষ

ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করলো প্রতিপক্ষ
ছবি: সংগৃহিত

ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করলো প্রতিপক্ষ

নওগাঁর ধামইরহাটে কৃষকের ৮৩ শতাংশ জমিতে লাগানো আমনের আধাপাকা ধান গাছ অতিরিক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কৃষক সঠিক বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল শনিবার সন্ধায় কৃষকের পক্ষ থেকে ৩জনকে বাদি করে অভিযোগ দায়ের করা হয়। এর আগে গত ৪ নভেম্বর উপজেলার আড়ানগর ইউনিয়নের খিয়ারশুকনা মৌজার ফসলি মাঠে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, আড়ানগর ইউনিয়নের গকুল এলাকার মৃত বুলাই টুডুর ছেলে রবিউল টুডু (৫০) খিয়ারশুকনা মৌজার সিএস খতিয়ান ১২৯,এসএ খতিয়ান ১৫৫ দাগে ৮৩ শতাংশ তফশীলি জমি পৈত্রিক সুত্রে দীর্ঘবছর ধরে ভোগ দখল করছিল। ভুল বশত ওই জমি খিয়ারশুকনা এলাকার ময়েন উদ্দিনের নামে হাল খতিয়ান প্রস্তুত হয়। পরে উভয় পক্ষ থেকে কোর্টে জমি নিয়ে মামলা চলমান থাকলে ২০১৩ সালে জমির মালিক রবিউল টুডুর পক্ষে মামলার আদেশ দেন বিজ্ঞ আদালত। সেই থেকে ওই জমি দীর্ঘবছর ভোগদল করলে বিবাদী ময়েন উদ্দিনের ছেলে আব্দুল মালেক ও আব্দুল মজিদ জমিতে ক্ষতিকারক কীটনাশত স্প্রে করে জমির ধান নষ্ট করে।

জমির মালিক রবিউল টুডু জানান, আমি ওই জমিতে কয়েক যুগ থেকে ভোগদখল করছি। চলতি সৌসুমে আমি চিনি আতপ ধানের চারা রোপণ করেছিলাম। আর কয়েকদিন পরে ধানগুলো কেটে ঘরে তুলতাম। এমন সময়ে আমার এত বড় ক্ষতি করা হয়েছে। ব্যক্তিগত কাজে ঢাকায় থাকায় অভিযোগ করতে দেরি হয়েছে আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ এসেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৩ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৩ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৬ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৬ ঘন্টা আগে