রাজশাহী

বগুড়ায় শেখ পরিবারের পাঁচসহ ৮০ জনের নামে হত্যা মামলা

বগুড়ায় শেখ পরিবারের পাঁচসহ ৮০ জনের নামে হত্যা মামলা
ছবি: সংগৃহীত

বগুড়ায় শেখ পরিবারের পাঁচসহ ৮০ জনের নামে হত্যা মামলা

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেজওয়ান মুজিব সিদ্দিকী ববিসহ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ৮০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। ২০১৮ সালে শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম সুজা হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সুকান্ত সাহা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।

আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনার পুত্র রেদোয়ান মজিব সিদ্দিকী ববি, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য সচিব নাইমুল ইসলাম খান, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও উপস্থাপিকা ফারজানা রুপা। মামলায় ১ থেকে ৯নং আসামিকে পরিকল্পনা ও হুকুমের আসামি করা হয়েছে।

এ ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন- শিবগঞ্জের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ্, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, রিজ্জাকুল ইসলাম রাজু, এমপিপুত্র হুসাইন শরীফ সঞ্চয়, সাবেক উপজেলা আ.লীগের সভাপতি আজিজুল হক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ ৮০ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। এতে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী আব্দুল ওহাব বলেন, ২০১৮ সালের ২৬ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা শাহ আলম ওরফে সুজাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। পরে ২ ফেব্রুয়ারি নওগাঁর রানিনগরে তার মৃতদেহ পাওয়া যায়। শাহ আলম সুজা শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি আবদুল রউফ বলেন, আদালত থেকে এখনো কোনো মামলার কপি হাতে পাইনি। পেলে আদালতের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৮ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১০ ঘন্টা আগে