রাজশাহী

মাসুদ হত্যার ঘটনায় মামলা, এজহারে অভিযুক্তের নাম নেই

মাসুদ হত্যার ঘটনায় মামলা, এজহারে অভিযুক্তের নাম নেই
ছবি: সংগৃহিত

মাসুদ হত্যার ঘটনায় মামলা, এজহারে অভিযুক্তের নাম নেই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা ও রাবি মেডিকেল সেন্টারের সেকশান অফিসার আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিহতের ভাই মো. বেহেস্তি (৩৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে কোনো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল্লাহ আল মাসুদ জুবেরী অফিসার্স কোয়াটার্স থেকে তার ব্যবহৃত স্কুটিযোগে নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রী’র ওষুধ নেওয়ার জন্য মতিহার থানাধীন বিনোদপুর বাজারস্থ ফার্মেসিতে গেলে অজ্ঞাতনামা কে বা কারা পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে অনুসরণ করে। পরে তাকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিনোদপুর বাজার হতে অজ্ঞাতনামা কে বা কাহারা কৌশলে তাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তারা তাকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অজ্ঞাত স্থানে উপর্যুপরি প্রহার করত মুমূর্ষু অবস্থায় জনৈক এক ব্যক্তি মতিহার থানায় খোঁজ নিতে আসে যে, রাজশাহী মহানগরীর মতিহার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে কোন হত্যা মামলা দায়ের হয়েছে কি না। মতিহার থানায় কোন হত্যা মামলা না থাকায় ওই জনৈক ব্যক্তির নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও উত্তেজিত ছাত্র-জনতা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মাসুদকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানোর জন্য থানায় নিয়ে যায়।

বোয়ালিয়া মডেল থানার ফ্লোরে তাকে শোয়ায়ে দিয়ে জনৈক ছাত্র সমন্বয়কের নেতৃত্বে উত্তেজিত ছাত্র-জনতা ঘিরে ফেলে। উত্তেজিত ছাত্র-জনতা কর্তৃক তাকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়ার দৃশ্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। উক্ত বহুল প্রচারিত ভিডিও ফুটেজ হতে দেখা যায় তাকে জনৈক সমন্বয়কের নেতৃত্বে বিনোদপুর বাজারস্থ স্থানীয় কতিপয় ব্যক্তির সহায়তায় অটোরিকশা হতে নামিয়ে বোয়ালিয়া মডেল থানার ফ্লোরে রাখা হয়। মারাত্মক অসুস্থ অবস্থায় তিনি এক গ্লাস পানির জন্য আকুতি মিনতি করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র-জনতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে পানি পান করানো থেকে বিরত রাখে।

বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে দেখা যায় যে, মৃত্যুর মুখে পতিত মাসুদকে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে হত্যা মামলার আসামি হিসেবে বোয়ালিয়া মডেল থানায় গ্রেফতার দেখানোর জন্য উত্তেজিত ছাত্র-জনতা বোয়ালিয়া মডেল থানা ঘেরাও করে এবং ওসির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায়। পরে ওসি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়তায় রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

এজাহারে আরও বলা হয়েছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দ্রুত তার এক্সরে করে এবং তাকে ৩১ নং ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্স তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩ মিনিটে হাসপাতালের ৩১নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।

উল্লেখ্য যে, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ পূর্ব-শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে বেধড়ক মারধর করে তার মৃত্যু ঘটায়। অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ ইতোপূর্বে ২০১৪ সালেও ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পা হাঁটুর নিচ হতে বিচ্ছিন্ন করে ফেলে এবং তখন থেকেই অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিগণ তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে আসতেছিল।

মামলার বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল মাসুদ হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলার এজহার দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করব।

নিহত আব্দুল্লাহ আল মাসুদ কেন্দ্রীয় ও রাবি শাখা ছাত্রলীগের নেতা ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম। ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি রাবি মেডিকেল সেন্টারের স্টোর কিপার পদে কর্মরত ছিলেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের জুবেরী অফিসার্স কোয়াটার্স-এ স্ব-পরিবারে বসবাস করে আসছিলেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৩ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে