রাজশাহী

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮
ছবি: সংগৃহীত

নাটোরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৮

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি হামলায় আটজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত আওয়ামী লীগ কর্মী রমজান আলী জানান, দুপুরে বিএনপির কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে এসে তাদের বাড়িতে ভাঙচুর চালান। এসময় বাধা দিতে গেলে তিনিসহ চারজন আহত হন। গুরুতর আহত রবিউল, রমজান ও রাজ্জাক নামের তিনজনকে রাজশাহী মেডিকেলে পাাঠানো হয়েছে।

তিনি বলেন, এলাকায় কারও সঙ্গে তাদের বিরোধ নেই। আওয়ামী লীগ করেন এটাই অপরাধ।

তবে স্থানীয় বিএনপি নেতা মুক্তা ভাষ্যমতে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিএনপির কিছু ছেলের সঙ্গে আওয়ামী লীগ কর্মী রমজানের ছেলের বাগবিতণ্ডা হয়। বিষয়টি তাকে জানানো হলে তিনি সবাইকে শান্ত হতে বলেন। বলা হয় শুক্রবার সকালে স্থানীয়ভাবে এর সমাধান হবে। তবে সকালে না বসে জুমার নামাজের পর বসে সমাধানের কথা বলা হয়। এরপর তারা নামাজ পড়তে মসজিদের দিকে গেলে রমজানের বাড়ির সামনে আওয়ামী লীগের একদল কর্মী তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপিকর্মী শহিদুল, ইলিয়াস, নাজিম আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এখনো তিনি অভিযোগ পাননি। তবে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে বিএনপির ক্ষোভ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে বিএনপির ক্ষোভ

রাজনীতি

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ পিএম

বিরোধীদল দায়িত্বশীল বক্তব্যের বদলে রাজপথে নেমেছে: রিজভী

বিএনপি বিরোধীদল দায়িত্বশীল বক্তব্যের বদলে রাজপথে নেমেছে: রিজভী

রাজনীতি

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫১ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী: ভূমিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী: ভূমিমন্ত্রী

রাজশাহী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ পিএম

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ মিনিট আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ মিনিট আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১ ঘন্টা আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে