রাজশাহী

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ. লীগ নেতার মৃত্যু

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ. লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ. লীগ নেতার মৃত্যু

সরকার পরিবর্তনের পর রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাইদুর রহমান বাদল (৬৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সীমান্তবর্তী ভারতের একটি গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করে মারা যান।

সাইদুর রহমান বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, ‘তার পরিবার সূত্রে জেনেছি, সীমান্তবর্তী ভারতের একটি গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে বাদল মারা গেছেন।’

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পরপরই সাইদুর রহমান বাদলের বেড়পাড়ার বাড়িতে ব্যাপক হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার বাড়িটি জ্বালিয়ে দেয়। পরিস্থিতি খারাপ দেখে তিনি স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে সীমান্তের দিকে চলে যান।

পরে সোনাইকান্দি সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার ইসলামপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সোমবার স্ট্রোক করে তিনি মারা গেলেও মঙ্গলবার পর্যন্ত পরিবারের কোনো সদস্য গ্রামে ফেরেননি। এখন বাদলের মরদেহ দেশে আনা হবে কিনা তা কেউ বলতে পারেনি।

এই বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সাইদুর রহমান বাদলের মৃত্যুর বিষয়ে কেউ পুলিশকে কিছু জানায়নি।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৪ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৯ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

৩৯ মিনিট আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

৪২ মিনিট আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে