রাজশাহী

মিনুকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে ৫ বছর পর মামলা

মিনুকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে ৫ বছর পর মামলা
ছবি: সংগৃহীত

মিনুকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে ৫ বছর পর মামলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদ্য সাবেক কাউন্সিলর সামসুন নাহার বাদী হয়ে গতকাল শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে সামসুন নাহার নিজেকে মহিলা দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক উল্লেখ করেছেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় ২০২৩ সালে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। এই ১৬ জনের মধ্যে তাঁর নামও রয়েছে।

যোগাযোগ করা হলে সামসুন নাহার স্বীকার করেন, তিনি এখনো বহিষ্কৃত। ওই বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। এজাহারে ভুলবশত দলীয় পরিচয় দেওয়া হয়েছে। তবে মনে-প্রাণে তিনি সব সময় জাতীয়তাবাদী আদর্শ লালন করে থাকেন। তিনি বলেন, ২০১৪ সালে সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পোস্টার ছিঁড়ে ফেলার এক ঘটনায় আজ রোববার তিনি আরেকটি মামলা করবেন। সেখানে আর ভুল থাকবে না।

সামসুন নাহারের মামলার এজাহারে আসামি হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাঁকে বাধা দেন। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয়। কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।

এ ছাড়া কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার পর আসামিরা সামসুন নাহারের বাড়ি ও অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ছাড়া নগদ টাকা ও গয়না লুট করা হয়। ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। এখন মামলা করলেন।

এ বিষয়ে জানতে চাইলে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, সাড়ে পাঁচ বছর আগের ঘটনায় মামলা হয়েছে। আসামিরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৬ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৮ ঘন্টা আগে