রাজশাহী

আবারও বাড়ছে যমুনার পানি

আবারও বাড়ছে যমুনার পানি
ছবি: সংগৃহীত

আবারও বাড়ছে যমুনার পানি

টানা চার দিন কমতে থাকার পর একদিন স্থির থেকে আবারও যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়তে শুরু করেছে।

শুক্রবার (২৮ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬১ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৪ মিটার। ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৫৬ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।

পাউবো সূত্র জানায়, জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়া শুরু হয়। ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবারও দ্রুত বাড়ছে যমুনার পানি। টানা ৫ দিন বাড়ার পর ২২ জুন থেকে কমতে শুরু করে। ২৭ জুন স্থিতিশীল থাকার পর ২৮ জুন আবারও পানি বেড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৬ মিনিট আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

১১ মিনিট আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

২৪ মিনিট আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩০ মিনিট আগে

রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

ক্রিকেট দলের লাগেজ চুরি রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বক্স, নগদ আট হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।

রাজশাহী

৪৪ মিনিট আগে