রাজশাহী

আগামী ১০ দিন রাজশাহী অঞ্চলে বন্যার শঙ্কা নেই

আগামী ১০ দিন রাজশাহী অঞ্চলে বন্যার শঙ্কা নেই
ছবি: সংগৃহীত

আগামী ১০ দিন রাজশাহী অঞ্চলে বন্যার শঙ্কা নেই

দেশের পূর্বাঞ্চলে বন্যার প্রভাবে রাজশাহীর নদ-নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত নদ-নদীর পানি বিপৎসীমার নিচে। এতে আগামী ১০ দিন এ অঞ্চলে বন্যার কোনো শঙ্কা নেই।

আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপ করেন পাউবোর গেজ রিডার এনামুল হক। তিনি বলেন, ‘এই পয়েন্টে পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। গত ১৭ আগস্ট পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৫৪ মিটার। পরের দিন থেকে পানি কমে।

তবে শুক্রবার থেকে আবার কিছুটা পানি বেড়েছে। এ দিন প্রতি তিন ঘণ্টায় এক সেন্টিমিটার করে পানি বাড়ে। সকাল ৬টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২০ মিটার। সন্ধ্যা ৬টায় সেটি বেড়ে হয় ১৬ দশমিক ২৪ মিটার। আজ (শনিবার) বেলা ৩টায় পানির উচ্চতা একই পাওয়া গেছে। ফলে এখন রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২ দশমিক ২৬ মিটার নিচে রয়েছে।’

এনামুল হক বলেন, ‘এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে উজানে ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে পদ্মায় পানি বেড়েছে। শুক্রবার রাজশাহীতে বৃষ্টিপাত হলেও নদীর পানি বাড়েনি। ২০১৩ সালে একবার পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। এর পর আর তা হয়নি।’

একই তথ্য জানান উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। তিনি বলেন, ‘রাজশাহী অঞ্চলের বড় নদ-নদীগুলোর মধ্যে বারণই নদে পানি বাড়ছে ভারী বর্ষণের কারণে। শুক্রবার সকাল ৯টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পয়েন্টে বারনইয়ের পানির উচ্চতা ছিল ১২ দশমিক ২৭ মিটার। শনিবার সকাল ৯টায় তা ১২ দশমিক ৫২ মিটারে গিয়ে দাঁড়ায়। নওহাটায় বারণই নদের বিপৎসীমা ১৩ দশমিক ৯৬ মিটার ধরা হয়ে থাকে।’

প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৭ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল ছিল ১৮ দশমিক ৪৭ মিটার। শনিবারও পানির পরিমাপ একই পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদীর বিপৎসীমা ধরা হয় ২১ দশমিক ৫৫ মিটার। এ নদীতে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৫৫ মিটার। শনিবার সকালে দুই সেন্টিমিটার পানি কমে উচ্চতা পাওয়া যায় ১৮ দশমিক ৫৩ মিটার। পানি কিছুটা কমেছে আত্রাই নদীরও।’

তিনি বলেন, ‘নওগাঁর মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ১৫ মিটার। শুক্রবার সকাল ৯টায় এখানে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৮৫ মিটার। শনিবার সকাল ৯টায় পানি কমে ১২ দশমিক ৭৯ মিটারে নামে। এই নদীর পানি বিপৎসীমার অনেক নিচেই রয়েছে।’

প্রকৌশলী রেজাউল করিম আরও বলেন, ‘আগে পানির পূর্বাভাস পাঁচ দিনের জন্য দেওয়া হতো। এখন আমরা ১০ দিনের পূর্বাভাস দিই। আজ (শনিবার) থেকে আগামী ১০ দিনেও রাজশাহী অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৭ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৭ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৮ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৯ ঘন্টা আগে