রাজশাহী

ধামইরহাটে ভূমি অফিসের সার্ভেয়ার আটক

ধামইরহাটে ভূমি অফিসের সার্ভেয়ার আটক
ছবি: সংগৃহিত

ধামইরহাটে ভূমি অফিসের সার্ভেয়ার আটক

নওগাঁর ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাধারণ মানুষকে কাজ করে দেয়ার নামে অবৈধ অর্থ নেয়ার অভিযোগে ময়নুল হোসাইন নামক এক ব্যক্তিকে সাধারণ শিক্ষার্থীরা আটক করেছে ।

আজ রোববার বিকেল ৪টার দিকে এই উপজেলা ভূমি অফিসে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেন,রাঙ্গামাটি গ্রামের রেশমা খাতুন,মানুষ সুন্দরী গ্রামের হাসনা হেনা,মঙ্গলিয়া গ্রামের আতাবুল এবং ভাতগ্রামের জাহাঙ্গীর আলমের নিকট থেকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো.ময়নুল হোসাইন (৪৫) জমিজমা খারিজ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে দেয়ার নাম করে অবৈধ অর্থ গ্রহণ করে।

দির্ঘদিন ধরে ভূক্তভোগিদের কাজ করে না দেয়ার তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র রবিউল,মুন্না,রাসু,প্রতীক,জিহান,প্রতীক,রাশেদ,জোনাইদের কাছে সাহায্য কামনা করে। ছাত্ররা ওই সার্ভেয়ারকে আটক করে থানায় খবর দেয়।

এক পর্যায়ে সার্ভেয়ার ময়নুল হোসাইন টাকা নেয়ার কথা ছাত্রদের কাছে স্বীকার করে। বিষয়টি জানতে পেয়ে ধামইরহাট থানায় দায়িত্বপ্রাপ্ত মেজর মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মো.আব্দুল মমিন,জেলা প্রশাসনের এনডিসি রাকিবুল হাসান,অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুীক,পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ছাত্রদের সাথে কথা বলেন। উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ভুক্তভোগিদের অভিযোগ শোনার পর সার্ভেয়ারের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের পূর্বক সর্বোচ্চ শাস্তির আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে রোববার সন্ধ্যায় ভুক্তযোগি তোফাজ্জল হোসেন,হারুনুর রশীদ,জাহাঙ্গীর আলম,জামাল হোসেন বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। বর্তমানে সার্ভেয়ার ময়নুল হোসাইনকে জেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে।

উল্লেখ্য ময়নুল হোসাইন জেলার নিয়ামতপুর উপজেলায় বদলী হয়েছে। রোববার দায়িত্ব বুঝে দেয়ার জন্য ধামইরহাট ভূমি অফিসে এসেছিলেন।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৫ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৬ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৭ ঘন্টা আগে