রাজশাহী

রাকাবকে বিকেবির সঙ্গে একীভূত না করার দাবি

রাকাবকে বিকেবির সঙ্গে একীভূত না করার দাবি
ছবি: সংগৃহীত

রাকাবকে বিকেবির সঙ্গে একীভূত না করার দাবি

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) একীভূত না করার দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ রোববার দুপুরে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বিকেবিকে দুর্বল ব্যাংক আখ্যা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, ‘১৯৮৭ সালে রাকাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৭ বছরে ব্যাংকটি উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক ও সর্বস্তরের মানুষের প্রাণের ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে। সরকার রাকাবকে দেশের অন্যতম দুর্বলতম ব্যাংক বিকেবির সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের অগ্রসরমাণ কৃষি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে এই অঞ্চলের কৃষি ও কৃষক ন্যায্যতা হারাবে।’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল বলেন, ‘একটা প্রাচীন প্রবাদ আছে “ডুবন্ত জাহাজে উঠতে হয় না”। আমরা যে জাহাজকে (বিকেবি) দেখছি ডুবে গেছে, তাকে আপনি খুঁটি দিয়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু কেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক? এই প্রতিষ্ঠিত ব্যাংকটিকে একীভূত করলে একই সঙ্গে হিসাব-নিকাশ হবে দুই ব্যাংকের। তখন লোকসানের দায়ভার রাজশাহী কৃষি ব্যাংককে নিতে হবে এবং রাজশাহীর কৃষি মুখ থুবড়ে পড়বে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সদস্যসচিব মাসুদুর রহমান রিংকু, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, কবি আরিফুল হক কুমার প্রমুখ।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৭ ঘন্টা আগে