রাজশাহী

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
ছবি: সংগৃহিত

রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। শুধু ছেলেদের পাসের হার ৭৬ শতাংশ, আর মেয়েদের পাশের হার ৮৭ শতাংশ।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এরমধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন পাস করেছে। এবার ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ১০ হাজার ৩০৫ জন। আর মেয়ে ১৪ হাজার ৫৯৭ জন।

রাজশাহী বোর্ডে গত বছর এইচএসসির পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। এছাড়া বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যাও।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। এবার তা দ্বিগুণের বেশি। অথচ গতবছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন।

চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, এ বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট কলেজের সংখ্যা ছিল ৭৪১টি। এরমধ্যে ১২টি কলেজের কোন শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। যেসব কলেজের কোন শিক্ষার্থী পাস করেননি সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

১৯ মিনিট আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২২ মিনিট আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২৫ মিনিট আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে