রাজশাহী

ধামইরহাটে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

ধামইরহাটে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ধামইরহাটে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

নওগাঁর ধামইরহাটের আড়ানগর ইউনিয়ন আ'লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী কমল এবং বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ৫নং আড়ানগর ইউনিয়নের ভুক্তভোগী পরিবার, সচেতন এলাকাবাসী ও ছাত্রসমাজের উদ্যোগে উপজেলা গেইটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে শতশত মানুষ অংশগ্রহন করে তাদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অভিযোগকারীরা জানান বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সেননগড় গ্রামের আরিফ হোসাইন এর নিকট থেকে চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে ৯লক্ষ ৫০হাজার টাকা, আড়ানগড় এলাকার হেলাল হোসেনের থেকে ২লক্ষ ৫০ হাজার টাকা, পলাশবাড়ি এলাকার শ্রী উজ্জল চন্দ্র এর নিটক থেকে ৫লক্ষ টাকা, জাহাঙ্গীর আলমকে ম্যানেজিং কমিটির পদ দেবার কথা বলে ১লক্ষ টাকা, সাখোয়াত হোসেনকে জমির রায় পক্ষে দেবার কথা বলে ২লক্ষ টাকা ও মিজানুর রহমানের নিকট ৫লক্ষ ৪০ হাজার টাকা নেয়া হয়।

এছাড়াও চাঁদাবাজি করে আব্দুল কাদেরের নিকট ১লক্ষ ও চকভবানী এলাকার আবুল কালাম এর নিকট মানবপাচার মামলায় ১২ লক্ষ টাকা নেয়া হয়। বছরের পর বছর অপেক্ষা করেও অবৈধ ভাবে হাতিয়ে নেয়া টাকা কাউকে ফেরত দেয়া হয়না। দিনবদলের সুযোগ পেয়ে অসহায় ভুক্তোভোগীরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সংঘবদ্ধভাবে রাস্তায় নামেন।

পরে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের মদদপুস্ট সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান কে দ্রুত আইনের আওতায় এনে সর্ব্বোচ শাস্তি ও অপসরণের দাবি জানানো হয়।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৩ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে