রাজশাহী

শাহ্ মখদুম বিমানবন্দরে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে বিমানমন্ত্রী

শাহ্ মখদুম বিমানবন্দরে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে বিমানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শাহ্ মখদুম বিমানবন্দরে উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে বিমানমন্ত্রী

রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

শনিবার তিনি সরেজমিনে এ উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধি করনের কাজ চলমান। আশা করছি এই প্রকল্প ২০২৫ সালের জুন মাস নাগাদ সমাপ্ত হবে।

তিনি আরও বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আরও তিন হাজার ফিট বৃদ্ধির একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। তবে এর সাথে জমি অধিগ্রহণসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় জড়িত রয়েছে। ফলে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। সম্ভাব্যতা যাচাই এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ফারুক খান বলেন, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা সুখকর করার জন্য এই বিমানবন্দরে অচিরেই একটি নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শুরু হবে। নতুন টার্মিনাল ভবন নির্মাণ শেষে যাত্রীগণ আরও উন্নত সেবা পাবেন। ভবিষ্যতে যাত্রী ও কার্গো সংখ্যা বৃদ্ধি এবং বিদেশি এয়ারলাইন্সের এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার আগ্রহ সাপেক্ষে একে আন্তর্জাতিক মানে উন্নয়নের চিন্তাভাবনা করা হবে।

উল্লেখ্য, রাজশাহী থেকে ফেরার পথে মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ভবনে যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি শাহজালাল বিমানবন্দরে যাত্রী সুবিধা আরও উন্নত করার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে