রাজশাহী

ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ধামইরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন ও ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা ২৮ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

'সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়' বিষয়ের পক্ষে চকময়রাম মডেল  সরকারি উচ্চ বিদ্যালয়  এবং  বিপক্ষে আড়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

প্রতিযোগিতায় চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুশফিক আল মাহিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান। প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন  উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, নওগাঁ জেলা সমন্বিত দুর্নীতি কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাইমুর রহমান, কমিটি সদস্য সাবেক অধ্যক্ষ ফরিদুজ্জামান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, আব্দুর রহমান সাবু, বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, সহকারি অধ্যাপক মোসফেকা খানম ও প্রভাষক একরামুল হক।

মডারেটরের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন আগত অতিথিদের নিয়ে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

২ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৪ ঘন্টা আগে