রাজশাহী

ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ

ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ
- ছবি - ইন্টারনেট

ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ

নওগাঁর ধামইরহাটে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

জ্বালানি সাশ্রয়ে এই প্রযুক্তি আর্থিক ব্যয় নিরসনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নারী-পুরুষদের প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, বায়োগ্যাস প্লান্টের বিভাগীয় কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম, বায়োগ্যাস প্লান্টের জেলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান, কমিউনিটি সুপারভাইজার আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৫ দিন ব্যাপী ৪০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস