রাজশাহী

ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
ছবি: সংগৃহিত

ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় থানা চত্বরে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দিরের সভাপতি শ্রী বিমল কর্মকার, বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী মহন প্রসাদসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সেক্রেটারী উপস্থিত ছিলেন।

চলতি বছরে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৩০টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়াও ধামইরহাটে ৩০টি পূর্জা মন্ডবে সরকারি সহায়তায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রতিটি শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পালিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডবে ৫শত কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

৩০টি মন্ডবের দায়িত্বশীলদের কাছে চাল হস্তান্তরের কাগজ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী প্রমুখ। এবার ধামইরহাটে ৩০টি পুর্জা মন্ডবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে। পূজা সুষ্টুভাবে সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৭ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে