রাজশাহী

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর-জলাশয় পুনরুদ্ধার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর-জলাশয় পুনরুদ্ধার দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর-জলাশয় পুনরুদ্ধার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পুকুর, দিঘি ও জলাধার রক্ষা এবং ইতিমধ্যে ভরাট হয়ে যাওয়া পুকুর পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী যুব সংগঠন রিফরমেশন কমিউনিটি অব বাংলাদেশ এবং উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে নগরীতে এ কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণকারীরা বলেন, রাজশাহী পুকুর-দিঘির শহর। বিগত সময়ে এ শহরের পুকুর-দিঘি, জলাধারগুলো একে একে দখল, ভরাট করা হয়েছে। রাজনৈতিক ছত্র ছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দুষ্কৃতকারীরা পুকুর দখল এবং ভরাট করেছে। একই সঙ্গে নগরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতেও বিভিন্ন সময় পুকুর-দিঘিগুলোকে জনগণের ব্যবহার অনুপযুক্ত করে রাখা হয়েছে। এসব ভরাটকৃত পুকুর জলাধার পুনরুদ্ধার করতে হবে।

তাঁরা বলেন, এখনো পুকুর ভরাট থামেনি। রাজশাহী নগরের পুকুর, দিঘি ও জলাধার রক্ষায় বিগত সময়ে উচ্চ আদালত যেসব রায় দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। পুকুর-জলাধারগুলো রক্ষা করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন-শিক্ষার্থী জুলফিকার আলী হায়দার, নাজনীন নাহার নিশা, মো. মোয়াআজ, বারসিকের কর্মকর্তা তহুরা খাতুন লিলি প্রমুখ।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘আমরা খবর পেলেই পুকুর ভরাট বন্ধ করব। আর আইন না মেনে পুকুর ভরাট করা হলে ওই জমি খাস খতিয়ানভুক্ত করা যাবে। এ রকম ব্যবস্থা গ্রহণ শুরু করতে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১২ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৩ ঘন্টা আগে