রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ ৫ ভারতীয় অনুপ্রবেশকারী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ ৫ ভারতীয় অনুপ্রবেশকারী আটক
ছবি: সংগৃহীত

সীমান্তে অস্ত্রসহ ৫ ভারতীয় অনুপ্রবেশকারী আটক

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু, দুটি নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর কাছে তাদেরকে আটক করে বিজিবি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান।

বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটক ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় দুটি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু ও হাঁসুয়া উদ্বার করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চিকিৎসাধীন ৪৭ রোগী রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী বিভাগ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৪:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রাজশাহী

বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪, ১১:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রাজশাহী

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, ৩:৩১ পিএম

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

২ মিনিট আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩৭ মিনিট আগে

ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

স্বাস্থ্য ডেঙ্গু টিকায় হাসপাতালে ভর্তি ৯০ শতাংশ কমানোর সম্ভাবনা

চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের মধ্যে রোগ প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা। গবেষকদের দাবি, টিকাটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

স্বাস্থ্য

৩৯ মিনিট আগে

বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

রুয়েট বাংলাদেশ আর্কসামিটে রুয়েটের শিক্ষার্থীদের দুই পুরস্কার

শিক্ষার্থীরা ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’-এ দুটি ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪১ মিনিট আগে

২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চুয়েট ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ চুয়েটের ভিসি, সরকারের হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম ২৪ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষা ও ক্যাম্পাস

৪৫ মিনিট আগে

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে