রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সানোয়ার। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামে। গণপিটুনির বিষয় নিশ্চিত করেন ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল। এমন সময় জামবাড়ীয়া ডিগ্রি কলেজসংলগ্ন সড়কে একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে এলে সানোয়ারকে ওই ভ্যানচালককে ঝাপটে ধরে চিৎকার করতে থাকেন। ট্রাক ও বাসের লোকজন এবং স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তি ঘটনাস্থলে গণপিটুনিতে নিহত হন।

ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, ভোলাহাটের জামবাড়ীয়া এলাকায় ডাকাতি করার সময় সানোয়ার নামের এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

চিকিৎসাধীন ৪৭ রোগী রামেকে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী বিভাগ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৪:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪, ১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রাজশাহী

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪, ৩:৩১ পিএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৮ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১২ ঘন্টা আগে