রাজশাহী

রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস পালিত

রাজশাহীতে ‘একটি শিশু একটি গাছ’ দিবস-২০২৪ ও জাতীয় পর্যায়ে সংগঠন তৈরির কৌশলগত পরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজ কমিউনিটি সেন্টারে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন, পুঠিয়া মিড-লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক, এস. এম মেহেদী হাসান।

প্রোগ্রমের শুরুতে অতিথিদের সাথে বিভিন্ন উপজেলার ত্যাগী ভলান্টিয়ার ইউনিট র্যালি বের করে। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিগণ। এসময় তারা বলেন, শিশুর জন্য বাসযোগ্য, নিরাপদ, সুরক্ষিত সমাজ গঠনের মধ্য দিয়ে সবুজ পৃথিবী গড়ে তুলতে হবে। আর্থ-সামাজিক উন্নয়ন করে প্রতিটি ভূমিষ্ঠ শিশুকে একটি করে গাছ উপহার নিশ্চিত এবং প্রতিটি নবজাতক শিশুর তথ্য সংগ্রহ করতে হবে। উপকারভোগী শিশুদের মধ্যে বাছাইকৃত সুবিধাবঞ্চিত শিশুদের প্রয়োজন এবং চাহিদার ভিত্তিতে সেবা প্রদান, গাছ রোপণে উদ্বুদ্ধ ও সংরক্ষণে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে সামাজিক বনায়নে সম্পৃক্ত করে কার্যক্রমটি সম্প্রসারণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখার মধ্য দিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষেও কাজ করছি আমরা। বক্তব্য শেষে ভলেন্টিয়ারদের শ্রেষ্ঠ ইউনিট পুরষ্কার প্রদান করা হয় এবং ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন করানো হয়।

প্রতিষ্ঠানটি শিশুর জন্য সবুজ পৃথিবী সুস্থ্, মান সম্মত, উন্নত জীবন ব্যবস্থা ও টেকসই পরিবশে বিনির্মাণই আমাদের একান্ত কাম্য। অসামান্য লক্ষ্য ও উদ্দেশ্যকে ঘিরে এই মহাপরিকল্পনার কথা জানান অনুষ্ঠানটির আয়োজকরা।

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫৯ মিনিট আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১২ ঘন্টা আগে