রাজশাহী

রামেকে লিফট জালিয়াতি করে ধরা, সেই ঠিকাদারই এবার পাচ্ছে এসির কাজ

রামেকে লিফট জালিয়াতি করে ধরা, সেই ঠিকাদারই এবার পাচ্ছে এসির কাজ
ছবি: সংগৃহীত

রামেকে লিফট জালিয়াতি করে ধরা, সেই ঠিকাদারই এবার পাচ্ছে এসির কাজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লিফ্ট জালিয়াতি প্রমাণিত হওয়ার পরও ব্রাদার্স কনস্ট্রাকশনকে কালো তালিকাভুক্ত করেনি রাজশাহী গণপূর্ত বিভাগ। এবার রাজশাহী সরকারি কর্মকমিশনের (পিএসসি) কার্যালয়ে ৬০ লাখ টাকার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহের কাজ সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকের নাম সৈয়দ জাকির হোসেন।

গণপূর্তের কর্মকর্তারা বলছেন, কালো তালিকাভুক্ত না হলে যে কোনো প্রতিষ্ঠানের টেন্ডারে অংশ নিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে ব্রাদার্স কনস্ট্রাকশন পিএসসি কার্যালয়ে এসি সরবরাহ ও স্থাপনের টেন্ডারে অংশগ্রহণ করে। মূল্যায়নে সেই প্রতিষ্ঠান কাজ পেলে তাদের কিছুই করার নেই।

জানা গেছে, সম্প্রতি সরকারি কর্মকমিশন, রাজশাহী কার্যালয়ে আনুষঙ্গিক সরঞ্জামসহ এসি সরবরাহ ও স্থাপনের টেন্ডার হলে ব্রাদার্স কনস্ট্রাকশন তাতে অংশ নেয়।

 

রাজশাহী গণপূর্ত বিভাগ সূত্র মতে, মূল্যায়ন শেষে এই প্রতিষ্ঠানকেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কয়েক দিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, রাজশাহী পিএসসি কার্যালয়ে এসি সরবরাহ ও স্থাপনের জন্য এর আগে তারা দুবার টেন্ডার করেছিলেন। কিন্তু উপযুক্ত ঠিকাদার পাওয়া যায়নি। তৃতীয় দফার টেন্ডারে ব্রাদার্স কনস্ট্রাকশন দরপত্র জমা দেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে প্রতিষ্ঠানটিকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে কোনো দিন কার্যাদেশ দেওয়া হতে পারে।

এই পূর্ত কর্মকর্তার মতে, যতদিন না ব্রাদার্সকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে ততদিন প্রতিষ্ঠানটিকে কাজ দিতে সমস্যা নেই।

কালো তালিকাভুক্তির কাজটি তাহলে কে করবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সময়সাপেক্ষ সিদ্ধান্তের বিষয়।

এদিকে বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে আবারও গণপূর্তের কাজ দেওয়ার সিদ্ধান্ত জানাজানি হলে রাজশাহীতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, ব্রাদার্স কনস্ট্রাকশন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ফায়ার লিফটের বদলে একটি পুরোনো প্যাসেঞ্জার লিফট স্থাপন করে। জালিয়াতি ধরা পড়ার পর সেই লিফট সম্প্রতি খুলে নিতে বাধ্য হয় ব্রাদার্স। এই বিতর্কিত প্রতিষ্ঠানকেই আবার এসি সরবরাহ ও স্থাপনের কাজ দেওয়া হচ্ছে। ব্রাদার্সকে কালো তালিকাভুক্ত না করাটা বেশ রহস্যজনক।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক বলেন, যেহেতু মেডিকেল কলেজে লাগানো লিফ্টটি ইতোমধ্যে খুলে নিয়েছে প্রতিষ্ঠানটি। আগে নতুন লিফট এনে লাগিয়ে শেষ করুক। তখন কালো তালিকাভুক্ত করা বা শাস্তির বিষয়টি দেখা যাবে।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আইসিইউ ইউনিট স্থাপনের জন্য দরপত্রে অগ্নি প্রতিরোধক লিফট চাওয়া হয়েছিল। কিন্তু ব্রাদার্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জাকির হোসেন গোপনে প্যাসেঞ্জার লিফট লাগিয়ে কোটি টাকা বিল তুলে নেওয়ার চেষ্টা করেন। লিফট স্থাপনে জালিয়াতি ধরা পড়ার পরে ৭ মে লিফট অপসারণের জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়। ৬ জুন সেই লিফট অপসারণ করা হয়।

এ বিষয়ে জানতে ব্রাদার্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা যায়নি।

বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

বাগমারায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

রাজশাহী

শুক্রবার, ২৪ মে ২০২৪, ২:১৮ পিএম

রামেক হাসপাতালে দুদকের অভিযান

রামেক হাসপাতালে দুদকের অভিযান

রাজশাহী

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:৪০ এএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১১ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৪ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৪ ঘন্টা আগে