রাজশাহী

রাজশাহীতে দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেল পাঁচ দিনের রিমান্ডে

রাজশাহীতে দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেল পাঁচ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহিত

রাজশাহীতে দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেল পাঁচ দিনের রিমান্ডে

রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো চিহ্নিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ আদেশ দেন। এর আগে বেলা সোয়া ১১টার দিকে তাকে আদালত হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন প্রার্থনা করেন বোয়ালিয়া থানা পুলিশ। আদালত তাকে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, র‌্যাব গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে শনিবার গভীর রাতে। রাতে সেখানেই রাখা হয়। সেখান থেকে সকালে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। এরপর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুবেলের নামে থানায় হত্যা, হত্যার চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ৬টি মামলা রয়েছে। ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। তবে ৫ আগস্ট গুলি করে আলী রায়হান হত্যা মামলায় রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে , ৫ই আগস্ট যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পরে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরও তিনজনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন।

উল্লেখ্য, রুবলকে শুক্রবার রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছিলেন গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের ঘটনায় করা দুটি হত্যাসহ একাধিক মামলায় আসামি রুবেল। এ মামলায় রাজশাহী সিটি করপোনেশনের সাবেক মেয়র লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ২৬০ জন আসামি রয়েছে।

রুবেলের বাড়ি রাজশাহী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের চন্ডীপুর এলাকায়। গত সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি।

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২২ মিনিট আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২৯ মিনিট আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৩ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে