রাজশাহী

নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট

নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট
ছবি: সংগৃহীত

নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট

সারা দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ এখনো পানি বন্দী। ভেঙে গেছে হাজারো মানুষের বসতবাড়ি। বিপদগ্রস্ত সে সকল মানুষদের জন্য অর্থ সংগ্রহে নওগাঁয় উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার মুক্তির মোড়, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করেন নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পী বৃন্দ। কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ গ্রহন করছেন নওগাঁ জেলাসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।

দেশের জনপ্রিয় যাযাবর ব্যান্ডের সার্বিক তত্ত্বাবধানে কনসার্টে অংশ গ্রহন করেন, লিওপ্যাড ব্যান্ড, ড্রিমস ব্যান্ড, আখড়াবাড়ি, নওগাঁ বাউল, সিগনেচার, উই ব্যান্ড, রক পেন্সিল, শান্তনা, টিপু বারই সহ দেশ বরেন্য অনেক শিল্পী বৃন্দ। গানের পাশাপাশি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশ করেন শাওন, ইতি ও রৃতু প্রমূখ।

যাযাবর ব্যান্ড ভোকাল জনপ্রিয় শিল্পি ক্যাপ্টেন বলেন, মানুষ মানুষের জন্য এই স্লোগান টিকে সামনে রেখে আমরা নওগাঁ জেলার সকল ব্যান্ড, মিউজিসিয়ান ও কন্ঠ শিল্পীরা একত্রিত হয়েছি শুধু মাত্র বানভাসি অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের জন্য কনসার্টের আয়োজন করেছি, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছেন। এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে এগিয়ে এসেছি। আমাদের ব্যান্ডসহ আরো কিছু ব্যান্ডের শিল্পীরাও নগদ অর্থ, শুকনা খাবার, কাপড়, স্যালাইন, মোমবাতি সহ প্রয়োজনীয় অনেক কিছুই দিচ্ছি। আমাদের তিন সদস্যের একটি টিম ইতোমধ্যে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে রওনা করছে। দ্রুত বানভাসি মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই কাম্য।

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১৫ মিনিট আগে

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

রেজাল্ট ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ মিনিট আগে

হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

সৌদি হুতি হামলার আশঙ্কায় বাঙ্কারযুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্কার-সুবিধাসম্পন্ন সুরক্ষিত প্রাসাদে অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আন্তর্জাতিক

২০ মিনিট আগে

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইবি ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ৫২ নবীন সদস্যকে বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইবি ইবির বায়োটেকনোলজি বিভাগে গবেষণাভিত্তিক পোস্টার প্রেজেন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে গবেষণাভিত্তিক প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে