রাজশাহী

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও চক্রান্ত শেষ হয়নি -মানববন্ধনে নেতৃবৃন্দ

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও চক্রান্ত শেষ হয়নি -মানববন্ধনে নেতৃবৃন্দ
সংগ্রহীত

মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি সাজা মাথায় নিয়ে কারাবন্দি দৈনিক আমার দেশ’র মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে এক মানববন্ধন সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও চক্রান্ত

মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি সাজা মাথায় নিয়ে কারাবন্দি দৈনিক আমার দেশ’র মজলুম সম্পাদক ড. মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে এক মানববন্ধন সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও চক্রান্ত ও ষড়যন্ত্র শেষ হয়নি। আধিপত্যবাদী ভারতের দিল্লিতে আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ মাটি থেকে ভারতীয় আগ্রাসনের শেকড় উপড়াতে ও লুটেরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্বাদের কবর রচনা করতে সাহসী কলমযোদ্ধা মাহমুদুর রহমানকে কারামুক্ত করার এবং আমার দেশ চালু করে জনগণের হাতে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই।

আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে দৈনিক আমার দেশ পরিবার ও আমার দেশ পাঠক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী মানববন্ধন থেকে রাজশাহীতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এ দাবি জানান।

সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিচত্বরে শেষ হয়। এর আগে সাহেব বাজারে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ’র রাজশাহী ব্যুরো স্টাফ রিপোর্টার এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন খানের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী প্রেসক্লাবের আহবায়ক শ ম সাজু, আরইউজে’র কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, দৈনিক আামার দেশ’র ফোটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মাসুদ রানা রাব্বানী, আবু হেনা মোস্তফা জামাল, আমার দেশ পাঠক ফোরামের সভাপতি আবু হানিফ।

এ সময় বক্তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিগত সরকার একইভাবে বানোয়াট মামলা দিয়ে সাজাও দিয়েছিল। তার সব মামলা প্রত্যাহার ও সাজা বাতিল করা হয়েছে। তাহলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদনা শফিক রেহমানসহ আর যাদের বিরুদ্ধে এমন মামলা ও সাজা আছে সেগুলো কেন প্রত্যাহার হবে না।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জনগণের আন্দোলন ও রক্তদানের ফসল দাবি করে বক্তারা বলেন, পাবলিক সেন্টিমেন্ট বুঝে সিদ্ধান্ত নিতে হবে। হঠকারী যে কোনো কাজ জাতির মধ্যে অনৈক্য আনবে ও বিভেদ তৈরি করবে। মানববন্ধন থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ১২৪ মামলা প্রত্যাহার এবং পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনার কল্পিত বানোয়াট অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের আগস্টে ফরমায়েশি রায়ে ৭ বছরের সাজা হয় সম্পাদক মাহমুদুর রহমানের। এ সাজা অবিলম্বে বাতিল, আমার দেশ চালুর সব প্রতিবন্ধকতা অপসারণ এবং বন্ধ হওয়ার পর গত ১১ বছরের সব ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানানো হয়।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৭ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে