রাজশাহী

নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত, আহত ১০

নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত, আহত ১০
ছবি: সংগৃহীত

নিয়ামতপুরে ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত, আহত ১০

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৭ জন।

সোমবার (৮ জুলাই) দুপুর ১টায় নিয়ামতপুর-টিএলবি বোডে শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নিহতরা হলেন, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম (৩৮) ও একই ইউনিয়নের দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)।

আহতরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক (২৩), তারই ভাই সিজান (১৮), বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু ক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ভটভটি নিয়ামতপুর-টিএলবি বোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে গলে ঘটনাস্থলে শরিফুল ইসলাম ও নিয়ামতপুর হাসপাতালে শামীম নামে আরেকজন মারা যান। সাতজনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১২ ঘন্টা আগে