রাজশাহী

রাজশাহী নগর ভবনের লুট করা চেয়ার-টেবিল-কম্পিউটার ফেরত দিল জনতা

রাজশাহী নগর ভবনের লুট করা চেয়ার-টেবিল-কম্পিউটার ফেরত দিল জনতা
ছবি: সংগৃহীত

রাজশাহী নগর ভবনের লুট করা চেয়ার-টেবিল-কম্পিউটার ফেরত দিল জনতা

রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে যেসব জিনিসপত্র লুটপাট করা হয়েছিল, তার কিছু কিছু ফেরত দেওয়া হচ্ছে। লোকজন স্বপ্রণোদিত হয়ে এসব ফেরত দিচ্ছেন।

গত সোমবার লুট হওয়া বিভিন্ন মালামালের কিছু অংশ গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং আওয়ামীপন্থী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন-আইডিইবির রাজশাহী জেলা কার্যালয় থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ ফেরত আসার কথা জানা গেছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক দেখা গেছে। তবে পুলিশ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক এখনো কাজ করছে।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, ‘ফেসবুকে আহ্বান জানানো হয় যেন লুট হওয়া মালামাল ফেরত দেওয়া হয়। কারণ, এটি নাগরিক সেবা দেওয়ার অফিস। সব কাজ থমকে গেছে। এরপর কিছু কম্পিউটার ও চেয়ার-টেবিল ফেরত এসেছে। স্বেচ্ছাসেবীরাও পাড়া-মহল্লায় গিয়ে জিনিসপত্র ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করছেন। তখন তারা কিছু ফেরত পাচ্ছেন। এ ছাড়া সিটি করপোরেশনের ভ্যানেও কেউ কেউ কিছু মালামাল তুলে দিচ্ছেন। তবে এ পর্যন্ত ফেরত পাওয়া মালামাল লুটের তুলনায় সামান্য।’

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘পুলিশ দ্রুত দায়িত্বে ফিরবে। নতুন সরকারও কাজ শুরু করবে। আমরা আশা করছি, কাল থেকেই রাজশাহীর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে।’

রাজশাহীতে পুলিশ না থাকায় আজও মোড়ে মোড়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ দিন শহরে নতুন করে হামলা-লুটপাটের খবর পাওয়া যায়নি।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৭ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১১ ঘন্টা আগে