হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ফ্রি চোখের ছানি পরীক্ষা ও অপারেশনের ক্যাম্প আয়োজন করা হয়। এসময় প্রায় ২৫০’শ অধিক গরিব ও অসহায় রোগীদের চোখের ছানি পরীক্ষা এবং অপারেশনের ব্যবস্থা করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড.আ.ন.ম. বজলুর রশীদ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি মখদুম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও হযরত শাহ মখদুম রুপোশ রহমাতুল্লাহ আলাইহি দরগা এস্টেটের ট্রাস্টি মেম্বার ডাক্তার মোঃ সুরায়েত রহমান রক্তিম আশরাফি।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দরগা এস্টেটের ট্রাস্টি মেম্বার ডাক্তার মোঃ সুরায়েত রহমান রক্তিম আশরাফি, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি প্রমুখসহ অনুষ্ঠানে আঞ্জুমানে আশরাফি চেরিটেবল ট্রাস্টের হযরত শাহ মখদুম রুপোশ রহমাতুল্লাহ আলাইহি দরগায় ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রবিবার ৩ দিন প্রতিদিন ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে এবং অন্যান্য দিনেও দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।










