রাজশাহী

ধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে এক মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এলাকার ছাত্র ও যুবসমাজের আয়োজনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরিকতীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে গ্রামের তরুণ ও যুবসমাজের পাশাপাশি এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান,ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম,সাবেক চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী দেওয়ান কবির,বিজিবি কোম্পানি কমান্ডার কে.এম শরিফুল ইসলাম,বেনীদুয়ার মিশনের ক্যাথলিক ফাদার মাইকেল কোড়াইয়া, মোস্তাকিম হোসেন, আহসানুল আরিফ, আল-আমিন রাসেল, আরমান আহমেদ জোভান, সাংবাদিক মুমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা মাদকের অবাধ ব্যবহার বন্ধ ও মাদক নির্মূলে পুলিশ প্রশাসনসহ এলাকার সচেতন সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

১ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

১ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

১ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

২ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

২ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে