রাজশাহী

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় আরও ১৪ আসামি গ্রেফতার

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় আরও ১৪ আসামি গ্রেফতার
ছবি: সংগৃহিত

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় আরও ১৪ আসামি গ্রেফতার

গত ৫ আগস্ট রাজশাহী নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার আরও ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- আল আমিন জয় (২৬), আনারুল হক (৪৫), আতিকুর রহমান (২৬), মজিবর রহমান (৬০), রবিউল ইসলাম রবিন (২৯), আলমগীর হোসেন (৩৫), রাকিব হোসেন (৩০), সজিব (২২), সাব্বির হোসেন আলিফ (২৩), এনামুল (৩৯), তানজিদ ইসলাম সোহান (২৩), শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), তাসনিমুল নাঈম (২৭)।

আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো. মোস্তাক আহম্মেদের ছেলে, তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া, আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো. আকতার হোসেনের ছেলে, মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো. ইসমাইল হোসেনের ছেলে, আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো. আজহার আলীর ছেলে, রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো. আ. গফুর আলীর ছেলে, সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মো. শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইবি ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ মিনিট আগে

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

রাসিক শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী

৩৮ মিনিট আগে

ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইবি ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে

শিক্ষা ও ক্যাম্পাস

৫৪ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

১ ঘন্টা আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১ ঘন্টা আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

১ ঘন্টা আগে