রাজশাহী

নাটোরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

নাটোরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

নাটোরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আসমত আলী (৪২) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসমত চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। স্ত্রী এসব পছন্দ করতেন না। এসব নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো। সম্প্রতি একটি চুরির ঘটনায় আসমত অভিযুক্ত হন। এ নিয়ে আজ শুক্রবার সালিস হওয়ার কথা ছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

আসমতের প্রতিবেশী ভাতিজা আনোয়ার হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে আসমত তাঁকে মোবাইলে ফোন করে বাড়ির খোঁজ নিতে বলেন। আনোয়ার গিয়ে ঘরের মেঝেতে তাঁর চাচির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সুফিয়ার বোন রাহেলা বেগম অভিযোগ করেন, তাঁর বোন আসমতের চুরির প্রতিবাদ করতেন। আজ শুক্রবারের সালিস নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই আসমত তাঁর বোনকে হত্যা করে আট বছরের সন্তান নিয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আসমত পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

গোদাগাড়ীতে অনিয়মের প্রতিবাদ মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ীতে সার-ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের অভিযোগে জনসাধারণের পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল হামিদ বাবলু।

গোদাগাড়ী

৮ মিনিট আগে

চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

পাটের সুতায় ভারতের শুল্কের দেয়াল চাপে বাংলাদেশের শিল্প ও কৃষক

বাংলাদেশি পাটসুতা ও টোয়াইনের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পর ভারতের বাণিজ্য প্রতিকার মহাপরিদপ্তর (ডিজিটিআর) আরও সর্বোচ্চ ১৪০.০৪ ডলার অ্যান্টি-সাবসিডি শুল্কের সুপারিশ করেছে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পাটপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতীয়

১৩ মিনিট আগে

বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কাঠ বাদাম গাছের চারা রোপণ করেন।

রাজশাহী মহানগর

২৬ মিনিট আগে

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহীর টি-বাঁধে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি টি-বাঁধ পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন।

ছবি

৩২ মিনিট আগে

রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

ক্রিকেট দলের লাগেজ চুরি রাজশাহীতে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বক্স, নগদ আট হাজার টাকা, চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।

রাজশাহী

৪৬ মিনিট আগে