রাজশাহী

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলা, আহত ৪

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলা, আহত ৪
ছবি: সংগৃহীত

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলা, আহত ৪

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আন্দোলনকারী আহত হয়েছেন৷

মঙ্গলবার (১৬ জুলাই)বেলা ১১ টার দিকে কলেজের আমচত্বরে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ককটেলের আঘাতে আহত ব্যক্তিরা হলেন- সুমন রানা, মামুন, তাফসি ও মিলন।। তারা সকলেই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে , মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের জামিলনগর গেটে কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তারা বেশ কিছু সময় স্টেশন সড়ক অবরোধ করে রাখে। এরপর তারা সড়ক থেকে সরে কলেজ ক্যাম্পাসে আমতলা অবস্থান নেয়ার চেষ্টা করে। এসময় হঠাৎ কলেজের আমচত্বরে পরপর দুইটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। এতে চারজন আহত হন। আহত‌দের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কলেজ ক্যাম্পাসে মিছিল করে।

জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, আমরা সাতমাথায় অবস্থান করছিলাম। কলেজের সামনে সড়ক অবরোধের খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে আসলে আন্দোলনকারীরা আমাদেরকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটনায়। আহতরা ছাত্রলীহ কর্মী কি না? জানতে চাইলে সজীব সাহা বলেন- তাদের পরিচয় নিশ্চিত না, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে তাদের পরিচয় জানা যাবে।

আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দায়িত্বে থাকা বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছিলিমপুর পুলিশ ফা‌ড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী ব‌লেন, স‌রকা‌রি আজিজুল হক ক‌লেজে ককটেল বিস্ফোরণে আহত চারজন হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। তা‌দের চি‌কি‌ৎস‌া চল‌ছে।

এদি‌কে, বেলা সা‌ড়ে ১১টার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক‌্যাম্পা‌সে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু ক‌রে। প‌রে তারা ঢাকা-‌রংপুর মহাসড়‌কের এক পাশ অব‌রোধ ক‌রে। প্রায় আধাঘন্টার ম‌তো তারা সড়‌কে অবস্থান নি‌য়ে কোটা বি‌রোধী বি‌ভিন্ন ধরণের শ্লোগান দেন। এ সময় ওই স‌ড়‌কে যানজ‌টের সৃষ্টি হয়।

প‌রে মে‌ডি‌কেল ক‌লেজ কর্তৃপক্ষ এসে তা‌দের সাথে কথা ব‌ললে সড়ক থে‌কে স‌রে যান।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে