রাজশাহী

গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান

গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান
ছবি: সংগৃহিত

গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান

চারদিকে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। কিন্তু সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনম অপ্রতুল। তাই ব্যক্তিগত উদ্যোগে ১০০টি এন্টিভেনম কিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমানের কাছে এন্টিভেনমগুলো হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, রাতে যেন টর্চলাইট নিয়ে সবাই চলাচল করেন। আর সাপে কাটলে যেন দ্রুত সময়ের মধ্যে উপজেলাতেই এন্টিভেনম পাওয়া যায় সেজন্য তিনি এগুলো কিনে দিলেন। কৃষকদের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু গাম্বুটেরও ব্যবস্থা করা হয়েছে। সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়ার জন্য উপজেলাবাসীকে আহবান জানান তিনি।

এন্টিভেনম কিনে দেওয়ায় উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে ডা. মো. আলী মাজরুই রহমান বলেন, হাসপাতালে এন্টিভেনম থাকল। কাউকে সাপে কাটলে তাকে যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আনা হয়। এন্টিভেনমের সঙ্গে কিছু ওষুধ লাগবে। সেটা আমরা হাসপাতাল থেকে দেব।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৩১ মিনিট আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৬ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৮ ঘন্টা আগে