রাজশাহী

সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: সিরাজগঞ্জে হিন্দু নেতারা

সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: সিরাজগঞ্জে হিন্দু নেতারা
ছবি: সংগৃহীত

সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: সিরাজগঞ্জে হিন্দু নেতারা

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব সৃষ্টিসহ সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে গুজবের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখা জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ‘এই আন্দোলনে দেশে পাঁচজন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর বিচার হয়নি। হিন্দুদের ব্যবহার করে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা সকল হত্যা ও হামলার বিচার চাই। চলমান আন্দোলনের বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন। বিএনপি নেতাদের কারণে সিরাজগঞ্জে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেনি।’

বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জে তিন-চারটি হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বাড়ির মালিকেরা প্রত্যেকেই সক্রিয় আওয়ামী লীগ নেতা ও লুটেরা। পদত্যাগী শেখ হাসিনা সরকার আমলে তাঁরা বিরোধী মত দমনে হামলা–মামলা করেছেন। যার ফলে বিক্ষুব্ধ ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। এ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় তাঁরা বিগত সময়ে হওয়া সব সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ শুভ, সিরাজগঞ্জ পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক শাহ, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ শাহ, অমন কৃষ্ণ দাস, সমিত কুমার কর্কার, আনন্দ ঘোষ প্রমুখ।

লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিরাজগঞ্জ লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ, আহত ২

রাজনীতি

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পিএম

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

সারাদেশ

রোববার, ২৩ আগস্ট ২০২৬, ১০:২৯ এএম

এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত

এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:১৭ পিএম

কাজ শেষ না হতেই সিরাজগঞ্জে ধসে পড়লো মুজিব কিল্লা

কাজ শেষ না হতেই সিরাজগঞ্জে ধসে পড়লো মুজিব কিল্লা

রাজশাহী

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪, ১২:১৩ পিএম

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৩ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৪ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৫ ঘন্টা আগে