রাজশাহী

বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট

বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট
ছবি: সংগৃহীত

বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট

বগুড়ার সারিয়াকান্দিতে কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী শিশু ছাড়াও বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এদিকে হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদেরকে ছুটতে হয়েছে জেলা সদরে।

সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হোসেন সরদার জানান, আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা হাসপাতালে আসা কুকুরে কামড়ানো ২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারি হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদেরকে জেলা সদরে মোহাম্মদ আলী হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার দেলুয়াবাড়ি, ধনতলা, কুপতলা, পাকুল্যা, কয়েরপাড়া, কুড়িবাড়ি, নিজ বাটিয়া, ধাপ, ধলির কান্দি বাগবের গ্রামের ২২ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধনতলা গ্রামের আসাদ (৪০), পাকুল্যা গ্রামের সায়েদজ্জামান (৫০), বাগবের গ্রামের সাদেকুল (১৫), ধাপ গ্রামের কমেলা বেগম (৫০) জানান, গ্রামের একটি কুকুর দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ তাদের ওপর আক্রমণ করে কামড়ে পালিয়ে যায়।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান বলেন, পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামে কুকুরের কামড়ে কয়েকজন আহত হয়েছে। পরে গ্রামের লোকজন একটি কুকুরকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে।

সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, কুকুর জলাতঙ্কে আক্রান্ত হলে দৌড়াদৌড়ি করতে থাকে। সেসময় মানুষজন ছাড়াও গবাদিপশুকে সামনে পেলে কামড় দেয়। সারিয়াকান্দিতে ২২ জনকে আক্রমণ করা কুকুরগুলো জলাতঙ্কে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জলাতঙ্কে আক্রান্ত কুকুর মানুষ কিংবা গবাদিপশুকে কামড়ালে ৬ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন নিতে হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, এখানে ভ্যাকসিন রয়েছে। তবে পর্যাপ্ত নেই। তারপরও যারা আসছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে হাসপাতালে না থাকলে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সড়কপথে দূর্ঘটনা বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সারাদেশ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সারাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:৩৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে