রাজশাহী

নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার

নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নওগাঁয় গৃহবধূর আপত্তিকর ভিডিও, যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার রাসেল আহম্মেদ উপজেলার কাটরাসিন গ্রামের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীর স্ত্রীর (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রাসেল। এরপর মোবাইল ফোনের ইমোতে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে নানান অশ্লীল ভিডিও ধারণ করেন।

ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে রাসেলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি। এরপর রাসেল ধারণকৃত ভিডিও গৃহবধূর আত্মীয়স্বজনসহ বিভিন্নজনের ইমোতে ছড়িয়ে দেন।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই রাসেলকে গ্রেপ্তার করে।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ বলেন, ‘গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৩ ঘন্টা আগে