রাজশাহী

পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬
ছবি: সংগৃহীত

পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ মোট ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার শহরের রাধানগর সিংগা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আহত ও আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার বিকেলে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযানে যায়। এ সময় তাদের আটকে রাখে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা।

খবর পেয়ে সদর থানা-পুলিশ তাদের উদ্ধারে গেলে তাদের ওপরও হামলা করে তারা। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চারজন ও দুই পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে কাউন্সিলরসহ তিনজনকে আটক করা হয়।’ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এ বিষয়ে অধিদপ্তরের এসআই জাকির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অভিযান চালানো হয়। অভিযানের সময় কাউন্সিলর রাজিব ও তার লোকজন হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা হয়। এ ঘটনায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ সভাপতিসহ আটক ১৪

মিছিল পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ সভাপতিসহ আটক ১৪

রাজনীতি

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাত, কৃষক নিহত

পাবনা ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাত, কৃষক নিহত

রাজশাহী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ পিএম

পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

হত্যা পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

রাজনীতি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৬ পিএম

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত

আতঙ্কে যাত্রীরা রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহী

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৬ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৭ ঘন্টা আগে