রাজশাহী

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে ৫ জনের প্রাণহানি, আহত অন্তত ২৫

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে ৫ জনের প্রাণহানি, আহত অন্তত ২৫
ছবি: সংগৃহীত

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে ৫ জনের প্রাণহানি, আহত অন্তত ২৫

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ও‌লিউল্লাহ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অলোক সরকার (৪০), আতশী রানী (৪০), র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী।

জানা যায়, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌ বের হয় বিকেল ৫টায়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছায়। এ সময় স্টেশন সড়কে র‌থের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে  আসে। এতে আগুন ধরে যায়।

এ সময় রথের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত ৩০ জন আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিকেল কলেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বগুড়া সদর থানা‌র ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়া‌টি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মেডিকেল কলেজে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে এক জন মারা যান।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সড়কপথে দূর্ঘটনা বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সারাদেশ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সারাদেশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১২:১৮ পিএম

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

বগুড়া রণক্ষেত্র, নিহত ৩

রাজশাহী

রোববার, ০৪ আগস্ট ২০২৪, ২:৩৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে