রাজশাহী

সরকারকে চাপে রাখতে রাজশাহীতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে

সরকারকে চাপে রাখতে রাজশাহীতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে
ছবি: সংগৃহিত

সরকারকে চাপে রাখতে রাজশাহীতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে

বর্তমান সরকারকে চাপে রাখতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরা পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

শুক্রবার (১৮ অক্টোবর)বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইলে পরিবহন গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

নজরুল ইসলাম হেলাল বলেন, গত ১৬ অক্টোবর মালিক সমিতির পক্ষ থেকে ৬ থেকে ৭ জন একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে ওই দিন সমিতির নানান বিষয়ে স্মারকলিপি দেওয়ার পূর্বে মাইনুল হক হারু, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, আওয়ামী লীগ নেতা রাকেশ , মোমিন,গৌতম, জাহাঙ্গীর সহ প্রায় ৪০-৫০ জনের একটি দল অতর্কিত হামলা করে আমাদের উপরে।

এসময় আমরা গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা বাড়িতে ফিরে যাই। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, বাস মালিকদের উপর হামলার ঘটনার পর বিক্ষুব্ধ মালিক শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে আমরা তাদের আশ্বস্ত করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা সেই আশ্বাসে কোন ধরনের পরিবহন ধর্মঘটে যায়নি। আমাদের লক্ষ্য এ সরকারকে সহযোগিতা করা। কিন্তু এই চক্রটি বারবার রাজশাহী পরিবহন সেক্টর কে অস্থিশীল করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ রয়েছে মালিক শ্রমিকরা

এসময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল দোষীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান।

সংবাদ সন্মেলনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বাবুসহ শামশুজ্জামান মামুন, মজিবুর রহমান,সেন্টু,জিল্লুর রহমান, টারজান আলী শংকর কুমার, রফিকুল ইসলাম পাখি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

২ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

২ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

৩ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে