রাজশাহী

রাসেলস ভাইপারের কামড়ে এক বছরেও সুস্থ হননি রাজশাহীর আলম বিশ্বাস

রাসেলস ভাইপারের কামড়ে এক বছরেও সুস্থ হননি রাজশাহীর আলম বিশ্বাস
ছবি: সংগৃহীত

রাসেলস ভাইপারের কামড়ে এক বছরেও সুস্থ হননি রাজশাহীর আলম বিশ্বাস

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে বসবাস করেন আলম বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তি। চরে বাদামখেতে কাজের সময় রাসেলস ভাইপার কামড় দেয় তাকে। এক বছর অতিবাহিত হলেও এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারেননি আলম বিশ্বাস। সাপে কামড়ানো হাতের আঙুলে পচন ধরার পর বর্তমানে অস্বাভাবিক অবস্থা হয়ে গেছে।

এ বিষয়ে আলম বিশ্বাস বলেন, গত বছরের ৪ জুলাই ১৬ জন শ্রমিক নিয়ে পদ্মার চরে বাদামের জমিতে কাজ করার সময় রাসেলস ভাইপার কামড় দেয়। জীবিত সেই সাপ ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়। ১৫ দিন চিকিৎসা শেষে বাড়ি আসা হয়। কামড় দেওয়া স্থানে যন্ত্রণা করে। তাই রাজশাহী ও ঢাকা মেডিকেলে চিকিৎসা ছাড়াও বাঘা ও কুষ্টিয়ায় ওঁঝার কাছে সাড়ে ৫ মাস চিকিৎসা নিয়েছি। এখনো পুরো সুস্থ হতে পারিনি। এখনো সাপের বিষের ব্যথা আছে আঙুলে।

তিনি বলেন, সাপে কামড়ের পর বাম হাতের কনিষ্ঠ আঙুলে পচন ধরে। এরপর ওষুধ খেতে খেতে কুকড়া অবস্থায় এসে পৌঁছেছে। সাপে কামড়ানো আঙুলে হাত দিলে ব্যথা করে। এ হাতের আঙুলের সাহায্যে কোনো কাজ করা যায় না। একটু লাগলে (আঘাত) রক্ত বের হয়। এক হাতে সারতে হয় যাবতীয় কাজ।

আলম বিশ্বাসের স্ত্রী নাওজান বেগম বলেন, তাকে নিয়ে যাওয়া হয়েছিল বাঘার মনিগ্রামে এক ওঁঝার কাছে। সেখানে ওঁঝা তাকে কিসের জানি পাতা খেতে দিয়েছিল। এক ঘণ্টা পরে তার জ্ঞান ফিরেছিল। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন বলেন, আলম এক বছর আগে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তার কী অবস্থা তা জানি না। তবে সাপে কামড় দিলে সেই স্থানে দীর্ঘ সময় ব্যথা থাকে। এর মধ্যে অনেকের চোখ ও শরীরে বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়।

চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাড় ভেঙেছে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। ফলে সাপের আশ্রয় স্থানগুলো নষ্ট হয়ে গেছে। তাই সাপ উঁচু স্থান বেছে নেওয়ার চেষ্টা করছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে