রাজশাহী

রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ছবি: সংগৃহীত

রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু মামলাটি দায়ের করেন।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের হয়। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আরও অন্তত ৫০ জন অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন রাসিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হক সুমন।

বিএনপি নেতা রবিউল আলম মিলু মামলার এজাহারে উল্লেখ করেন, গত ২২ জুলাই আসামিরা দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চায়নিজ কুড়াল, ধারালো চাকু, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর ষষ্ঠীতলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রীসহ প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট ও ভাঙচুর করে।

এজাহারে আরও উল্লেখ করেন, হামলার সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা লুট করে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ সময় আসামিরা তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, বিএনপি নেতা মিলুর মামলাটি থানায় রেকর্ড হয়েছে। ইতিমধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে আসামিদের অধিকাংশই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৩১ মিনিট আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৩৩ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

১ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

২ ঘন্টা আগে