রাজশাহী

রাজশাহীতে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজশাহীতে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
ছবি: সংগৃহীত

রাজশাহীতে ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজশাহীতে বাঘা উপজেলায় বাদাম তুলতে গিয়ে বিষধর রাসেলস ভাইপার সাপের ছোবল খেয়েছেন শাকিল হোসেন (২০) নামে এক শ্রমিক।

পরে সেই সাপ ধরে বস্তায় ভরে সোজা হাজির হন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

সোমবার (১ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

শাকিল হোসেন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠানোর কাজে যান। এক পর্যায়ে রাসেলস ভাইপার সাপ তার হাতে ছোবল দেয়। পরে তিনি সেই সাপটি ধরে বস্তায় ভরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শাকিলের বাবা আকবর হোসেন জানান, বর্তমানে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডি এম বাবুল মনোয়ার বলেন, ‘ছোবল দেওয়া রাসেলস ভাইপার ধরে নিয়ে হাসপাতালে গেছেন এক শ্রমিক। বর্তমানে তিনি ভাল আছেন বলে শুনেছি।’

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

১ ঘন্টা আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৬ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৯ ঘন্টা আগে